দীর্ঘ ১১ বছর পর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের। নবগঠিত কমিটির সভাপতি গাজী আবু বক্কর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ নেতৃবৃন্দকে শুক্রবার বিকেলে সংবর্ধনা দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠন। এ উপলক্ষে চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম দুলাল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা মাইনুল হাসান মাসুদ, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক আবদুর রাজ্জাক রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মামুনুর রশীদ দাউদ, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা দুলাল পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য জাফর ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপন, আবুল হাসেম, শহীদুল ইসলাম, নুর মোহাম্মদ, জাকির হোসেন, আবু বক্কর ছিদ্দিক, শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন মজুমদার মাসুম, পৗর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুবদল নেতা কামরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা সুজন, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা বেলাল হোসেন মাসুম, ফখরুল ইসলাম। এ সময় বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
, || - ||
চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: