স্টাফ রিপোর্টার- কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতীতে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টাকারীরা ধরা ছোয়ার বাইরে থাকার অভিযোগ পাওয়া গেছে। উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেয়ায় প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।
অভিযোগে জানা গেছে, গত মাসের প্রথম দিকে গুণবতী ইউনিয়ন আ’লীগের সম্মেলনের পাশেই ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিনকে গুলি করে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রলীগ নেতাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাজিম উদ্দিন(২০) রাজভল্লবপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং গুনবতী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এ ঘটনায় নাজিম উদ্দিনের ভাই কামাল উদ্দিন বাদি হয়ে রাজবল্লবপুর গ্রামের আবদুর রউপ মিস্ত্রীর ছেলে মোঃ ছিদ্দিক, মৃত বদিউর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন, ইউসুফের ছেলে শরীফ, লিটনের ছেলে মীর হোসেন মিশু, শেখ আহাম্মদের ছেলে ইকবাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে। মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গুলিতে আহত নাজিম উদ্দিন সোমবার অভিযোগ করেন, সুবিধাবাদী কিছু লোক দলীয় কার্যক্রম পরিচালনায় আমাকে বাধা দিয়েছে। এর প্রতিবাদ করায় তারা আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল। এ ঘটনায় মামলা করায় উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে। অবিলম্বে আসামীদের গ্রেফতার দাবি করছি।
, || - ||
চৌদ্দগ্রাম ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন হত্যা চেষ্টাকারী ধরা ছোয়ার বাইরে
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: