কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণাঞ্চল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দ।
এ উপলক্ষে রোববার বিকেলে বাতিসা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ফরায়েজী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, সহ-সাধারণ সম্পাদক কাজী নুরুল ইসলাম শাহীন রেজা, ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, কনকাপৈত ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মতিন মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, বাতিসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুর রহিম ভুঁইয়া জসিম। বাতিসা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকরামুল হক ভুঁইয়া মিন্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিডের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, আলকরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবদল নেতা এম এ খায়ের মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী রকিব, চিওড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মাসুম, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ, উপজেলা মৎসজীবি দলের সদস্য সচিব আবদুর রাজ্জাক, উপজেলা কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আজাদ পলোয়ান হিরণ, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান, সৌদিআরবস্থ পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর ভুঁইয়া, উপজেলা যুবদল নেতা আজিম খান, কামরুল ইসলাম, কাজী আমিনুল হক, সাকিব চৌধুরী, শরীফুল ইসলাম, বেলাল হোসেন, আবদুল হক, শাহাদাত হোসেন, শহিদুল ইসলাম, লোকমান হোসেনসহ চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণাঞ্চল বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, তৃণমূল, মৎসজীবি দল ও প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ।