, || - ||

চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার বার্ষিক হামদ্, নাত, ক্বেরাত, বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষা-২২ উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ড. একেএম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন। মাদরাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ¦ মোঃ শাহআলম, চিওড়া আজগরিয়া মাদরাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্লাহ, মাদরাসার দাতা সদস্য জাহাঙ্গীর হোসেন, অভিভাবক প্রতিনিধি আবদুল জলিল রিপন, বিদ্যুৎসাহী সদস্য তৌহিদুল ইসলাম, ওমর ফারুক ভুঁইয়া, সিংরাইশ মহিলা মাদরাসার সুপার আ.ন.ম মোখলেছুর রহমান নোমান, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওলানা আহসান উল্লাহ, পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী। এ সময় বিভিন্ন পর্যায়ের শিক্ষানুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: