, || - ||

চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের নোমানকে বিদায় সংবর্ধণা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক এম এ নোমানকে বিদায় সংবর্ধণা দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে এ উপলক্ষে চৌদ্দগ্রাম বাজারস্থ একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি শাহজাহানের সভাপতিত্বে ও পরিষদের সদস্য মতিউর রহমান বেলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ছিলেন পল্লী চিকিৎসক পরিষদের উপদেষ্টা ইউসুফ হোসাঈন সুমন, সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মদ দিলু, সংবর্ধিত অর্থ বিষয়ক সম্পাদক এম এ নোমান, সদস্য ফেরদাউস আলম, মুজিবুল হক দুলাল, নয়ন চন্দ্র পোদ্দার, গিয়াস উদ্দিন, শরীফুল ইসলাম, শামীম চৌধুরী, মোঃ হারিস প্রমুখ।

Please follow and like us: