, || - ||

চৌদ্দগ্রাম পাইকোটা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও কাপড় বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পাইকোটা, ভাটরা, রাজাপুর, ত্রিশকুট, ভিতরচর, ভাঙ্গাপুস্করুণী ও ভাইজ করা গ্রামের অসহায় হতদরিদ্র ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে। বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাইকোটা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারী আবদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আলী নোয়াব, হাফেজ আহম্মেদ, ইদ্রিস মজুমদার, স্বপন মিয়া, সুজন আলী আজ্জন, আবু তাহের, আবদুর রহিম, আনা মিয়া, মোঃ লিটন, মনির হোসেন, হাসান মাহম্মুদ, কামাল হোসেন এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ। বিশেষভাবে ধন্যবাদ মালদ্বীপ প্রবাসী ইয়াছিন আরাফাত ও সৌদী প্রবাসী আবদুর সাত্তারকে।

Please follow and like us: