কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা ৬নং ওয়ার্ড যুবলীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফালগুন করা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন মজুমদার সবুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, জেলা যুবলীগের সদস্য মাহবুবুল আলম মোল্লা বাবলু, পৌরসভা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজি সহিদ, পৌরসভা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমমদ খাঁ শামীম, উপজেলা যুবলীগ নেতা কাজী আল রাফি, নজরুল ইসলাম মিঠু, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন। ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পিয়ামের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মিজানুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক রহমান, উপজেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ শান্ত, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক ইয়ামিন মোল্লা, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যাপক ইউনুছ, ৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কিরন, ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা খলিল, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মেহের উল্লা কাসেম, সাধারণ সম্পাদক মাষ্টার রুহুল আমিন, ৬নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক ইছাক ভূইঁয়াসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
, || - ||
চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: