, || - ||

চৌদ্দগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গণ-সচেতনতা তৈরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নাটাপাড়ায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। ৯নং ওয়ার্ডের কাউন্সিল ও প্যানেল মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন তনু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর আমেনা বেগম, কহিনুর আক্তার, সাবেক কাউন্সিলর মোস্তফা মিয়া, পৌর আ’লীগ নেতা আব্দুল হাকিম, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দিন লিমন, আলী হাকিম মামুন, জাকির হোসেন প্রমুখ।

Please follow and like us: