কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার চৌদ্দগ্রাম পৌরসভা চত্ত্বরে আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মিজানুর রহমান, কামাল হোসেন, মোশারফ হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর ইমাম হোসেন সজীব, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দিন লিমনসহ চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Please follow and like us: