কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার আওতাধীন জাতীয়তাবাদী ছাত্রদলের ৭টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেল চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এয়াছিন পাটোয়ারী। পৌরসভা ছাত্রদলের আহবায়ক মীর মোয়াজ্জেম হোসেন ইব্রাহিম অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাসান, উপজেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদ শরীফুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ মজুমদার। পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব গাজী জহিরুল হক সিদ্দিক ফয়সালের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা মৎস্যজীবি দলের আহবায়ক মাসুদ রানা সুজন, উপজেলা ছাত্রদল নেতা অর্ণব, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওসমান গণি, পৌরসভা যুবদল নেতা গাজী মোঃ দেলোয়ার হোসেন মহিন, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাইমুর রহমান, মমিনুর হক, হাসিবুল হোসেন পাভেল, চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রায়হান।
অনুষ্ঠান শেষে ১নং ওয়ার্ডে মোঃ রহিম হোসেন পলাশকে সভাপতি, মোঃ আবদুল আহাদকে সাধারন সম্পাদক, ২নং ওয়ার্ডে মোঃ জিহান আহাম্মেদ শাকিলকে সভাপতি, মহিউদ্দিন বাপ্পিকে সাধারন সম্পাদক, ৪নং ওযার্ডে উজ্জ্বল হোসেন স্বজলকে সভাপতি হাসিবুল হোসেন পাভেলকে সাধারন সম্পাদক, ৫নং ওয়ার্ডে রায়হান মিয়াজীকে সভাপতি, শাহরিয়ার জাকির বাঁধনকে সাধারন সম্পাদক, ৬নং ওয়ার্ডে জালাল হোসেন রাব্বিকে সভাপতি, মহিন উদ্দিনকে সাধারন সম্পাদক, ৭নং ওয়ার্ডে ইফতেখার হোসেন রিমনকে সভাপতি, শাহাদাৎ হোসেনকে সাধারন সম্পাদক ও ৮নং ওয়ার্ডে গাজী আরমান হোসেন রাব্বিকে সভাপতি, পারভেজ মিয়াজীকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।