, || - ||

চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত চৌদ্দগ্রাম উপজেলার প্রবাসীদের সংগঠন ‘চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান’ সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ একটি অভিডরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বেলজিয়াম প্রবাসী ব্যবসায়ী কামাল হোসেন। চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তানের সভাপতি সৌদিআরব প্রবাসী মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইতালি প্রবাসী লোকমান হোসেন আপন, ব্যবসায়ী আবুল হাশেম মজুমদার খাজু, আশিকুর রহমান, সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সৌদিআরব প্রবাসী গাজী আনোয়ার হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক কবি জসিম উদ্দিন, অর্থ সম্পাদক ইমাম হোসেন মাসুম, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, সদস্য মোঃ হানিফ প্রমুখ। সভায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসী ও তাদের স্বজনদের সহযোগিতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

Please follow and like us: