, || - ||

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের আহবায়ক ফরায়েজীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের আহবায়ক, দৈনিক নয়াদিগন্তের চৌদ্দগ্রাম সংবাদদাতা ও সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম ফরায়েজীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর সাপ্তাহিক চৌদ্দগ্রাম কার্যালয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। সাপ্তাহিক চৌদ্দগ্রামের চীফ রিপোর্টার জহিরুল হাসানের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মোঃ আহসান উল্লাহ’র সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল মান্নান, আবু বকর সুজন, মোঃ এমদাদ উল্যাহ, বেলাল হোসাইন, ফরিদ আহমেদ ভুঁইয়া, এম এ আলম, মু. ফখরুদ্দিন ইমন, কামাল হোসেন নয়ন, মোঃ হোসাইন মামুন, শাহীন আলম, আনিসুর রহমান, মাঈন উদ্দিন মাসুদ, খোরশেদ আলম, মোঃ ইউনুছ, হোসাইন ইবনে কবির, যুব নেতা জোনায়েদ আহমেদ বুলবুল, জাকির হোসেন প্রমুখ।

Please follow and like us: