, || - ||

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি কুমিল্লা অঞ্চলের মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত মানবসেবা করার অঙ্গীকার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের কৃতি সন্তান তথা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি(সিবিএস)’র কুমিল্লা অঞ্চলের সদস্যদের সাথে মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে কুমিল্লা মহানগরীর হোটেল এলিট প্যালেসের কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাইন উদ্দিন আহমেদ’র অনুমতিক্রমে এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিন চৌধুরী, সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস এম হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে, সমাজ কল্যান সম্পাদক ও মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক কাজী ছায়েদ মাহমুদ তারেকের পরিচালনায় এবং সহ-সমাজ কল্যান সম্পাদক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রায় দু’শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্ল্যাহ এফসিএ, সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট আবদুলাহ-আল-কাফি মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহিদুল হক খন্দকার, সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন খান, সোস্যাল ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল কাদের, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মোঃ ইলিয়াছ, সাংস্কৃতিক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম, এবি ব্যাংকের অবসরপ্রাপ্ত এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ শামছুল ইসলাম ভূঞাঁ, উত্তরা ব্যাংকের কর্মকর্তা নুর-ই-এলাহী প্রমুখ। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের এজিএম ও কুমিল্লা শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান, পূবালী ব্যাংকের চট্টগ্রাম কলেজ রোড শাখার ব্যবস্থাপক কাজী রিয়াজ ওয়াহিদ, পূবালী ব্যাংকের মতলব শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ শাহেদ মিয়াজী, প্রাইম ব্যাংকের হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, সোনালী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান ভূঁইয়া সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক এ জে এম বাহাউদ্দিন নোমান ও সোস্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাইমিন শিহাবসহ বিভিন্ন পর্যায়ের ব্যাংকারবৃন্দ।
বক্তাগণ তাদের বক্তব্যে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকির সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানব সেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us: