বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার সু-স্বাস্থ্য কামনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার মুন্সিরহাট ইউনিয়নে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা মৎস্যজীবিদলের আহবায়ক মোঃ আবদুর রাজ্জাক রাজু।
৮নং মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাষ্টার শরীফ মোঃ ইউসুফের সভাপতিত্বে ও মুন্সির হাট ইউনিয়ন যুবদল নেতা মোঃ আবদুর রাজ্জাকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা তাঁতীদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ দাউদ, উপজেলা স্বেসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মাহবুবুর রহমান, সহসভাপতি মোঃ শাহ আলম মেম্বার, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শামছুল হক আর্মি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সওদা মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন মিলন, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম মোল্লা, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক কাজী আমিনুল ইসলাম হক, ৮নং মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মজুমদার, ৮নং মুন্সিরহাট ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোঃ অহিদুর রহমান, ৮নং মুন্সিরহাট ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি মোঃ মনোর আলী, ৮নং মুন্সিরহাট ইউনিয়ন তাঁতী দলের সিনিয়র সহসভাপতি মোঃ আবুল আজাদ, ৮নং মুন্সিরহাট ইউনিয়ন মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক মোঃ হিরন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুফ, যুবদল নেতা মোতালেব, ডাঃ মামুনুর রশিদ মামুন, আজাদ মজুমদার, সুমন মজুমদার, ছাত্রদল শরীফ, শাওন, আসিফ, রনি ও মিতুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার সু-স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Please follow and like us: