, || - ||

চৌদ্দগ্রাম মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ও ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন। এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আইয়ুব মিয়াজী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামাদলের আহবায়ক মোঃ জিয়াউর রহমান জিয়া।

শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবীন বিএনপি নেতা সুরুজ বলির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম সওদার, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী মোঃ ইউসুফ মজুমদার, যুগ্ম আহবায়ক শাহ আলম মেম্বার, ফরিদ উদ্দিন ভূঁইয়া, জসিম উদ্দিন, কাজী মোঃ রিপন, কাজী মোঃ শাহ আলম, সদস্য ইয়াকুব মিয়া, সফিকুর রহমান মজুমদার, নুর আলম, আশিক, কবির, যুবদল নেতা জাফর আহমেদ, মিজানসহ ইউনিয়ন বিএনপির, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিচিতি সভা শেষে মুক্তু পন্ডিতকে সভাপতি ও কামাল উদ্দিন কন্ট্রাকটারকে সাধারন সম্পাদক করে ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us: