কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে থাকা রাজমিস্ত্রী ও সহকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দিয়েছে উপজেলা পরিষদ। সোমবার(২৪ নভেম্বর) প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। রাজমিস্ত্রী, রংমিস্ত্রী, রডমিস্ত্রী ও সহকারীদের নির্মাণকাজের বাস্তবসম্মত ধারণা দেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর আবু বক্কর সিদ্দিক, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক, তোকান আলী, প্রশাসনিক কর্মকর্তা শংকর চন্দ্র রায়, হিসাব সহকারী মোহাম্মদ সালাহউদ্দিন মজুমদার, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মহুর আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানগণ। প্রশিক্ষণে কিভাবে টেকসই অবকাঠামো নির্মান করা যায়, সে সকল বিষয়ে নির্মান শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে পরামর্শ দেয়া হয়। এ বারই প্রথম নির্মাণ শ্রমিকদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করায় ধন্যবাদ জানান তারা।
শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
চৌদ্দগ্রাম রাজমিস্ত্রী ও সহকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: