, || - ||

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে হাসপাতাল কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপুসহ আরও অনেকে। অনুষ্ঠানে কর্মকর্তারা অক্সিজেন কনসেনট্রেটর, বড় অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লো মিটার ও ইসিজি মেশিনের যন্ত্রাংশ হস্তান্তর করেন। এ সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপ্রাণ চেষ্টার কারণে করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধ করা গেছে। বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক নজরদারি রেখেছে। চৌদ্দগ্রামের সাধারণ মানুষ যেন এ হাসপাতালে আগের চেয়ে বেশি সেবা পায়, সেজন্য এ যন্ত্রাংশগুলো হস্তান্তর করা হলো।

Please follow and like us: