কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রাসেল(৩৫) ও আবদুর রাজ্জাক দিপু(২৭) কে গ্রেপ্তার করেছে। রাসেল ঢাকার কামরাঙ্গীচরের বড় গ্রামের বাসিন্দা ও দিপু উপজেলার বাতিসা ব্যাপারী বাড়ির বাসিন্দা। তথ্যটি শনিবার নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা গাঁজার একটি চালান নিয়ে পাচারের উদেশ্যে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নোয়াপাড়া নামক স্থানে গাড়ীর জন্য অপেক্ষা করছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে তাদেরকে আটক করে সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা জব্দ করে। তাদের বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে মাদক বিরোধী মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
Please follow and like us: