, || - ||

ছাগলনাইয়ায় একাধিক মামলার আসামি আমের মক্কি গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
ছাগলনাইয়ায় বিভিন্ন মামলার আসামি আমের মক্কিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ অক্টোরর) রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মুসলিম মিয়ার ছেলে। ছাগলনাইয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, আমের মক্কির বিরুদ্ধে দাগনভূঞা থানায় দুটি, ফেনী সদর থানায় তিনটি এবং ছাগলনাইয়া থানায় চারটিসহ মোট ৯টি মামলা রয়েছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, আমের মক্কি মাদক সেবন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিয়োগ রয়েছে। তিনি জানান,
গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Please follow and like us: