শিক্ষা ও উদ্যোক্তা সহায়ক সংস্থা ‘প্রত্যয়’ এর পক্ষ থেকে ছাগলনাইয়ার বাঁশপাড়া আইডিয়াল একাডেমীর পক্ষ থেকে শিক্ষা উপকরণ ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। এসময় বাঁশপাড়া আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক ফরিদুর রহমান মিলন, সিনিয়র শিক্ষক মফিজুর রহমান ও নিজাম উদ্দিন চৌধুরী, প্রত্যয়’র
কো চেয়ারম্যান ও সংগঠক সাখাওয়াত হোসেন, ছাগলনাইয়া একাডেমি কিন্ডারগার্টেন’র সহকারী শিক্ষক মাইনুল ইসলাম আজাদ, জোসনা মেডিকেল হল স্বত্বাধিকারী একরামুল হক সহ বাঁশপাড়া আইডিয়াল একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যয়ের পক্ষ থেকে ঘোষণ করা হয়- ২০২৭ সালে বাঁশপাড়া আইডিয়াল একাডেমী থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে যারা A+ ( গোল্ডেন জিপিএ-৫), A+ এবং A গ্রেডের কৃতিত্ব অর্জন করবে তাদেরকে যথাক্রমে ২০ হাজার , ১০ হাজার এবং ৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে।