, || - ||

ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদন্ড

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।
ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটার অপরাধে ৪ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাছারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ সুমিত। এসময় ফসলি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০ আইনে চার ব্যক্তির প্রত্যককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
Please follow and like us: