, || - ||

ছাগলনাইয়ায় ফিট রাইস জিম’র উদ্বোধন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

ছাগলনাইয়ায় অত্যাধুনিক শারীরিক ব্যায়াম’র সরঞ্জামের সমাহার নিয়ে ‘ফিট রাইজ জিমের’  পথ চলা শুরু হয়। গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) জমকালো আয়োজনের মধ্যদিয়ে এ ফিট রাইজ জিম’র উদ্বোধন করা হয়। সোনালী ব্যাংক ছাগলনাইয়া শাখা সংলগ্ন চৌধুরী টাওয়ার’র তৃতীয় তলায় স্থাপিত এ জিম সেন্টারে দেশ বিদেশের অত্যাধুনিক ব্যায়ামের সামগ্রী সংরক্ষণ করা হয়। ফিট রাইজ জিম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইলেকট্রনিক্স এসোসিয়েশন’র (ইটাব) সাবেক পরিচালক,  ফেনী ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট সোসাইটির সাবেক সভাপতি ও চৌধুরী টাওয়ারের স্বত্বাধিকারী আবদুল মোমিন চৌধুরী সবুজ। এসময়
ফিট রাইজ জিম’র সত্ত্বাধিকারী তরুন উদ্যোক্তা মোঃ মিছবাহ উদ্দিন, সাঈদ হোসাইন, আবদুলাহ আল নোমান ও মোঃ নাছিম সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Please follow and like us: