খরিফ-১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ছাগলনাইয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলার ১ হাজার ৪’শ কৃষকের মাঝে ৫ কেজী করে বীজ, ১০ কেজী ডিএপি সার ও ১০ কেজী এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ। বুধবার (২৯ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা পরিসংখ্যান অফিসার আবুবকর ছিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ।
Please follow and like us: