, || - ||

ছাগলনাইয়ায় যুবককে প্রকাশ্যে হামলার ঘটনায় মামলার প্রধান আসামি আলম গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

ছাগলনাইয়ায় প্রকাশ্যে ইবনে জাহেদ নামক যুবকের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি নুরুল আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম তাকে গ্রেফতার করে। গত ২৩ অক্টোবর বিকেলে নুরুল আলম, তার ভাই সামছুল হক (৪২) ও ছেলে নোমান (২৫) সংঘবদ্ধ হয়ে মামলার বাদি বাঁশপাড়া গ্রামের মৃত আবুল বাশরের ছেলে ইবনে জাহেদের উপর প্রকাশ্যে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জাহেদ মারাত্মকভাবে আহত হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হাবিজ উদ্দিন জানান, আসামি নুরুল আলম জিআর মামলার (নং-৫, তারিখ-৫-১১-২০২৫ ইং, পুর্বের সিআর মামলা নং- ২৪৩) প্রধান আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করার প্রস্তুতী চলছে বলেও জানান তিনি।

Please follow and like us: