শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় যুবদল নেতা মোমিনের উদ্যোগে কৃষকদের ধানের বীজ উপহার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ছাগলনাইয়া পৌরসভার ১ নং ওয়ার্ড দক্ষিণ সতর নদীরকূলের শতাধীক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ভূঁইয়া। গতকাল শনিবার (২৮ জুন) স্থানীয় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা মাঠে ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ভূঁইয়া। পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরাফাত রহমান মুন্নার সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন। এসময় স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ, ওয়ার্ড যুবদলের সদস্য আবদুল মান্নান ভুঁইয়া, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক,  ছাত্রদল নেতা নুরুল আফছার নিপু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: