, || - ||

ছাগলনাইয়ার কৃতি শিক্ষার্থী উর্মি’র আইন বিভাগে ফাস্ট ক্লাস অর্জন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

 

ছাগলনাইয়া উপজেলাধীন ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লায়ন হাজী মোঃ মহসীন আলী ও গৃহিনী মোর্শেদা আক্তারের মেয়ে রাহ্ নুমা নাজনীন উর্মি ঢাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে অনার্স পর্যায়ে ফাস্ট ক্লাস অর্জন করেছেন। সে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। মেধাবী শিক্ষার্থী উর্মির পিতা হাজী মহসীন আলী জানান, আগামীতে মেয়েকে মাস্টার্স করাতে আরো ভাল বিশ্ব বিদ্যালয়ে পড়াতে চাই। মেয়ে ইচ্ছে থাকলে বিদেশে পাঠিয়ে মাস্টার্স ডিগ্রী পড়াব। মেয়ের জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন। ভবিষ্যত শিক্ষা জীবনে সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য উর্মি সকলের নিকট দোয়া চেয়েছে।

Please follow and like us: