শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়া কলেজ রোড় ব্যবসায়ী সমিতির আনন্দ ভ্রমন সম্পন্ন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতি ও কলেজ রোড় ব্যবসায়ী সমিতির আনন্দ ভ্রমণ ২০২৬ সম্পন্ন হয়। গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে দুই শতাধিক সদস্যের বহর নিয়ে পৃথক দুই সমিতির নেতৃবৃন্দ ছাগলনাইয়া হতে কক্সবাজার গমন করেন। কক্সবাজার ও আশপাশের দর্শনীয় স্থান গুলো পরিদর্শন শেষে হোটেল কক্স’স ইনে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করে গতকাল রবিবার কলেজ রোড় ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা ছাগলনাইয়ায় ফিরে আসেন। র‍্যাফেল ড্র’র আয়োজনে ২২ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। কলেজ রোড় ব্যবসাী সমিতির আনন্দ ভ্রমণের সমাপনী অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ শহিদ উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভুঁইয়া তারেক’র সঞ্চালনায় অতিথিদের মাঝে ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু আহমেদ ভূঁইয়া, ছাগলনাইয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনির আহাম্মদ খোকন, ছাগলনাইয়া বিআরডিবির পরিচালক মাওলানা সাহাব উদ্দিন, কলেজ ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবু তাহের বাবুল সহ ব্যবসায়ী সৈয়দ নজরুল ইসলাম, কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ সামছুল হুদা, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু সহ অন্যন্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: