, || - ||

ছাগলনাইয়া নবরণী ক্লাব’র ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

ছাগলনাইয়া প্রতিনিধিঃ

(৩১ মে, ২০১৯, শুক্রবার) 

ছাগলনাইয়া নবরণী ক্লাব’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নবরণী ক্লাব’র সভাপতি  জহিরুল ইসলাম জহির’র সভাপতিত্বে ও নবরণী ক্লাব’র শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রশীদ রাকিব’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ও বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তৈয়র, সিনিয়র শিক্ষক কার্তিক চন্দ্র শিকদার, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, ছাগলনাইয়া থানার এসআই আলমগীর, ইউপি সদস্য ও ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জমির উদ্দিন পাটোয়ারী বাবু, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ কফিল উদ্দিন, পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন চৌধুরী, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, ছাগলনাইয়া নবরণী ক্লাব’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা জালাল হোসেন মজুমদার আসিব, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন মিলন।

এ সময় মুনাজাত পরিচালনা করেন, মাওলানা আতিক উল্লাহ ইউসুফি।

Please follow and like us: