শনিবার , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন আলমগীর বিএ 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

 

ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনরায় এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আলমগীর বিএ। গত ২৪ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মোঃ তারিক মাহমুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ফলে তৃতীয় বারের মতো উক্ত বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয় আলমগীর বিএ। এডহক কমিটির মনোনীত অন্যন্য সদস্যরা হলেন, পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ গোলাম আফছার, জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত শিক্ষক প্রতিনিধি মোঃ একরামুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক প্রতিনিধি সাইফুর রহমান। উক্ত এডহক কমিটির মেয়াদ অনুমোদন পরবর্তী ছয় মাস।
Please follow and like us: