, || - ||

ছাগলনাইয়া মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

‎
‎
‎
‎ছাগলনাইয়া মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের। রবিবার (১১ অক্টোবর) সকালে স্বাস্থ্য কর্মকর্তার অফিস রুমে ছাগলনাইয়া উপজেলা মুক্তিযোদ্ধাদের নিয়ে আগামীতে কিভাবে দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মজুমদারের নেতৃত্বে যে সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু আহমদ, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ, বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ (রাধানগর ইউনিয়ন) বীর মুক্তিযোদ্ধা সুবেদার ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা আমিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তাহের বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান সর্বক্ষেত্রে। এছাড়াও যারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে তারা আজকে বেশিরভাগ অসুস্থ, আমরা চাই মুক্তিযোদ্ধারা যেন সরকারি হাসপাতালে সঠিক সুচিকিৎসা পায় সেদিকে লক্ষ্য রাখা । মতবিনিময় সময় আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাকীফ মোহাম্মদ শাব্বীর।
‎

Please follow and like us: