বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারে অব্যবস্থাপনার অভিযোগে ছাত্র প্রতিনিধিদের পরিদর্শন || মিলেছে অভিযোগের সত্যতা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।
ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারে অব্যবস্থাপনার অভিযোগে সোমবার (২১ এপ্রিল) শিশু পরিবার পরিদর্শন করে জেলা ও উপজেলার ছাত্র প্রতিনিধি বৃন্দ। পরিদর্শনকালে শিশু পরিবারের শিক্ষার্থীদের সাথে কথা বললে অব্যবস্থাপনার সত্যতা নিশ্চিত হয়েছে বলে জানান ছাত্র প্রতিনিধি মিরাজ হোসাইন। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আবেদন জানিয়ে  মিরাজ হোসাইন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা প্রদান করে। আবেদনে তিনি উল্লেখ্য করেন-
“আমি ছাগলনাইয়া উপজেলার একজন স্থায়ী বাসিন্দা উপজেলা শিশু পরিবারের ছাত্রদের কারিগরী ক্লাস না হওয়া, শিক্ষকদের খারাপ ব্যবহার, রাতে গেটের তালা দিয়ে শিক্ষক না থাকা, সন্ধার ক্লাস না হওয়া, ছোট বাচ্চাদের দেখাশোনা নাকরাসহ বিভিন্ন অনিয়মের কথা শুনে আমরা শিশু পরিবার পরিদর্শনে যাই এবং প্রাথমিক ভাবে বিষয় গুলো সত্যি মনে হয়। উক্ত বিষয় গুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন”।
 শিশু পরিবার পরিদর্শনে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম ও ওমর ফারুক, উপজেলা ছাত্র প্রতিনিধি মিরাজ হোসাইন, আবু শোয়াইব, শাহেদ হোসেন, সবুজ, আসাদুল্লাহ ও সাইদুল।
মিরাজ হোসাইন জানান, উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমার নিকট শিশু পরিবারের অব্যবস্থাপনার বিষয়ে পদক্ষেপ গ্রহনের আবেদন প্রদানের প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ প্রদান করেন।
Please follow and like us: