সোমবার (২৫ নভেম্বর) ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র ম্যানেজমেন্ট কমিটির সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি রাশেদুল হাসান রানার সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ আবদুল খালেক খোকন’র সঞ্চালনায় সভায় সোসাইটির সহ-সভাপতি কাজী ওবায়দুল হক সিরাজী, সহ-সেক্রেটারী মোহাম্মদ নুরুল আলম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোঃ আবদুল মোতালেব পাটোয়ারী, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদেকুল ইসলাম দিদার, শিক্ষা ও ছাত্র কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সভায় ডিসেম্বর ২০২৪ এর মধ্যে ঢাকাস্থ ছাগলনাইয়াবাসীকে সোসাইটির সদস্য হওয়ার আহবান করার পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
Please follow and like us: