, || - ||

ছাগলনাইয়াবাসীর প্রতি এসি ল্যান্ড’র প্রশ্ন – কাদের ফাঁকি দিচ্ছি আমরা? প্রশাসন? পুলিশ বিভাগ নাকি সেনাবাহিনীকে?

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাগলনাইয়াবাসীর প্রতি সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া প্রশ্ন রেখে বলেন – “কাদের ফাঁকি দিচ্ছি আমরা? প্রশাসন? পুলিশ বিভাগ নাকি সেনাবাহিনীকে”?

তিনি লিখেছেঃ-
প্রতিদিনের মতো আজও ছাগলনাইয়া উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে ঘোপাল, শুভপুর ইউনিয়ন এবং কলেজ রোডে অভিযান পরিচালনা করা হয়। সব জায়গায় একই চিত্র, নির্বিকারচিত্তে ঘুরাঘুরি, অল্পস্বল্প কেনাকাটা করার জন্য বাইরে এসে রাস্তায় দাঁড়িয়ে খোশগল্প করা, নির্ধারিত সময়ের বাইরেও সাটার টেনে দোকান চালানো!
কাদের ফাঁকি দিচ্ছি আমরা? প্রশাসন? পুলিশ বিভাগ নাকি সেনাবাহিনীকে?
এই প্রশ্নের উত্তর হয়তো কিছু দিনের মধ্যেই পেতে যাচ্ছে এই জাতি! যদিও আমি চাই না তারা কোন চরম মূল্য দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে পাক! কারণ সব মানুষের মাঝে আমিও আছি, আছে আমার সন্তান, আমার পরিবার!
ছাগলনাইয়াবাসী, আপনাদের কাছে আবারো অনুরোধ জানাই দয়া করে আর অন্যকে ফাঁকি দেয়ার নাম করে নিজেকে ফাঁকি দেয়া বন্ধ করুন। কারণ এই মহামারী যখন আমাদের ছেড়ে চলে যাবে তখন আপনি/ আমি আনন্দ করার জন্য আপনার /আমার পাশে আমাদের প্রিয়জনদের পাবো তো?
আমি এখনো বিশ্বাস করি আমরাই পারি আমাদের ছোট ছোট প্রচেষ্টা দিয়ে এই মহামারীকে রূখে দিতে। আমরা পারবো, ইনশাআল্লাহ।

Please follow and like us: