আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ফেনী জেলা শাখার সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার’র সৌজন্যে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়াকে স্বরচিত কবিতা “নক্ষত্রে নারী” উৎসর্গ করেন আসাফো ছাগলনাইয়া শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি মোহাম্মদ নুর উন নবী। সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর সাথে আসাফোর নেতৃবৃন্দ সৌজন্য স্বাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কবি নুর উন নবী স্বরচিত কবিতাটি আবৃত্তি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসাফো ফেনী জেলা শাখার সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, আসাফো ফেনী জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক আবদুর রউপ মোচ্ছদী, ছাগলনাইয়া উপজেলা শাখার আহবায়ক মির্জা আবুল কাসেম, পৌর শাখার সভাপতি আবদুল মন্নান পাটোয়ারী প্রমুখ।
রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়ার ইউএনও-এসিল্যান্ডকে কবিতা উৎসর্গ করল আসাফো
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।
Please follow and like us: