ফেনীর সকল উপজেলার ইমাম মোয়াজ্জেমদের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। বুধবার (৬ মে) বিকেলে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে নিজাম হাজারী এমপির পাঠানো উপহার সামগ্রী ইমাম মোয়াজ্জেমদের মাঝে বিতরণ করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলার পাঁচ শতাধিক ইমাম মোয়াজ্জেমদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, রাধানগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকি শিমুল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
, || - ||
ছাগলনাইয়ার ইমাম মোয়াজ্জেমরা নিজাম হাজারী এমপির পক্ষ থেকে পেলেন উপহার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
Please follow and like us: