নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ রোববার (১৫ এপ্রিল) দুপুর ২ টার সময় ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গতিয়া সোনাপুর হাবিল হাজী মজুমদার বাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান দেখে স্থানীয়রা ছাগলনাইয়া ফায়ারসার্ভিস অফিসে ফোন দিলে দমকলকর্মীরা কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পৌছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছাগলনাইয়া ফায়ারসার্ভিস অফিসের ইনচার্জ সহিদুল ইসলাম জানান, ৫০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থ বিশিষ্ট ১০ কক্ষের একটি বসত ঘরে আগুন লাগে যাতে দুই পরিবারের বসবাস। এছাড়াও ১০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ বিশিষ্ট ২ টি রান্না ঘরেও আগুনের সুত্রপাত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোঃ আবদুল করীম ও মোঃ সেলিম জানান, আগুনে ১০ কক্ষ বিশিষ্ট বসত ঘর ও ঘরে থাকা নগত টাকা, স্বর্ণালংকার এবং আসবাবপত্র সহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Please follow and like us: