নজরুল ইসলাম চৌধুরীঃ
বুধবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউপির চাঁদগাজী বাজারে অগ্নিকান্ডে চারটি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সুত্র জানায়, চাঁদগাজী বাজারের ইসলামিয়া মর্ডাণ ডেকোরেটর নামক দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরে আশপাশের আরো তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছাগলনাইয়া ফায়ারসার্ভিস অফিসে খবর দিলে বেলা সাড়ে ১১ টার সময় লিডার সাইদুল ইসলামের নেতৃত্বে ফায়ারসার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানায় ছাগলনাইয়া ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ। আগুনে ক্ষতিগ্রস্ত চার দোকানি আবুল কালাম মজুমদার, জালাল আহম্মদ, রবিউল হক ও শিমুল।
Please follow and like us: