, || - ||

ছাগলনাইয়ার দক্ষিণ মন্দিয়া সড়কের বেহাল দশায় দূর্ভোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

ছাগলনাইয়া উপজেলাধীন শুভপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ মন্দিয়া গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটি এখন মরণ ফাঁদে রুপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এক কিলোমিটার দীর্ঘ সড়কটি ২০০৭ সালে সংস্কার করার পর বিগত তেরো বছরে নজর পড়েনি কারো। পুরো সড়ক জুড়ে খানাখন্দ আর গভীর গর্তের দেখা দেয়ায় হুমকির মুখে পতিত হয়েছে তিন শতাধিক পরিবারের হাজারো সদস্য। সড়কের বেহাল দশায় ভারি যান চলাচল বন্ধ রয়েছে। অটোরিকশা কিংবা রিক্সা চলাচলেরও অনুপযোগী এ সড়কের আশপাশে বসবাসকারী লোকজন ও বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের দুর্ভোগ এখন চরম আকার ধারন করেছে। এ সড়কের কোল ঘেষেই রয়েছে একটি গভীর খাল। এলাকাবাসী জানায়, সড়কের দুরবস্থার ফলে অনেক সময় খালে পড়ে যায় রিক্সা কিংবা গাড়ী। তাদের অভিযোগ, দীর্ঘ সময়কাল থেকেই শুনাযাচ্ছে এ সড়কটি সংস্কারের দরপত্র আহবান করা হয়েছে কিন্তু কাজের দেখা মিলছেনা। ফলে প্রতিনিয়তই দুর্ভোগে কাটছে স্থানীয়দের জীবন যাত্রা। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, তিন বছর আগে এ সড়কটি সংস্কারের টেন্ডর প্রক্রিয়া সম্পন্ন হয়েছিলো। ৩০ লাখ টাকা বরাদ্দ হওয়াতে ঠিকাদারি প্রতিষ্ঠান মালিক লোকসান হবে আশঙ্কায় কাজে হাত দেয়নি। এবার ৪২ লাখ টাকা বরাদ্দে সড়কটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ঠিকাদার শীঘ্রই কাজে হাত দিবেন এমন আশ্বাস স্থানীয় ইউপি সদস্যের।

Please follow and like us: