বাংলাদেশ জমিয়াতুল মোদারে্ছীন ছাগলনাইয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও নিজকুঞ্জরা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান (৫৫) গতকাল সোমবার (৬ জানুয়ারী) রাতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ…….রাজিউন)। আজ (৭ জানুয়ারী) সকাল ১১টায় নিজকুঞ্জরা মাদ্রাসা ময়দানে প্রথম জানাজা ও দুপুর ২টায় নিজ বাড়ির দরজায় ২য় জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী জেলা জমিয়াতুল মোদারে্ছীন’র সভাপতি ছাগলনাইয়া ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হোসাইন আহমদ ভুইয়া।
Please follow and like us: