“মুল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলাধীন পুর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিদ্যালয় মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। উল্লিখিত বিষয়ে এক গ্রুপে বিদ্যালয়টির ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরিভা আক্তার, বিবি ফাতেমা এবং শরীফ হোসেন বাদশা বিপক্ষে বক্তব্য উপস্থাপন করে এবং ৮ম শ্রেনীর শিক্ষার্থী ফারিয়া সুলতানা, রাবেয়া বসরী ও আফরোজা পক্ষে বক্তব্য উপস্থাপন করে। অন্য গ্রুপে ৯ম শ্রেনীর শিক্ষার্থী মোহাম্মদ লিজন, জান্নাতুল ফেরদৌস মীম, নাহিদা সুলতানা বিপক্ষে বক্তব্য উপস্থাপন করে এবং ১০ম শ্রেনীর শিক্ষার্থী তানিয়া আক্তার, সামিয়া সুলতানা ও সহিদ আলম উল্লিখিত বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপন করে। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন পাটোয়ারী, সিনিয়র সহকারী শিক্ষক কামাল উদ্দিন চৌধুরী, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, মুক্তির একাত্তর ২৪ ডটকম’র সহকারী সম্পাদক ইয়ামনি চৌধুরী মারুফ, প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।