নজরুল ইসলাম চৌধুরীঃ
বুধবার (১৭ অক্টোবর) রাতে ছাগলনাইয়া কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমের দুর্গাপূজা পরিদর্শন করতে গিয়ে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, আপনারা শান্তিতে পূজা উদযাপন করুন, আমরা আপনাদের সেবায় জাগ্রত আছি। তবে, স্বাধীনতা বিরুধী জামায়াত, আলবদররা ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। সোহেল চৌধুরী বলেন, ছাগলনাইয়ার পবিত্র মাটিতে যদি জামায়াত-বিএনপি পূজা মন্ডপ গুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ছাড় দেয়া হবেনা।
এসময় পূজা পরিদর্শনে আসেন ফেনীর পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনীর পুলিশ সুপারের সহধর্মিনী মুনালিসা পারভীন সনি, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উক্য সিং মারমা, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিশান চাকমা, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম, ফেনীর ওসি (ডিবি) রাশেদ খান চৌধুরী, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার প্রমুখ।
Please follow and like us: