, || - ||

ছাগলনাইয়ার বিএনপি নেতা বাদশার বহিস্কারাদেশ অবৈধ ঘোষণা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

সংবাদ বিজ্ঞপ্তিঃ

ছাগলনাইয়া উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ১০ নং ঘোপাল ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশার বহিস্কারাদেশ গঠনতন্ত্রের পরিপন্থি বিধায় তা অবৈধ ঘোষনা করেছে ফেনী জেলা বিএনপি। গত ৮ অক্টোবর মঙ্গলবার জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আবু তাহের ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়া উদ্দিন মিষ্টার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, গত ২০১৬ সালে ২০ আগষ্ট ছাগলনাইয়া উপজেলা বিএনপি’র সভাপতি নুর আহাম্মদ মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর বি,এ স্বাক্ষরিত জেলা বিএনপি’র কাছে প্রেরিত পত্র সাইফুল ইসলাম বাদশাকে ইউনিয়ন বিএনপি’র সকল পদ পদবীসহ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করে জেলা বিএনপি’কে অবহিত করেন।

বিএনপি’র অনুমোদিত গঠনতন্ত্রের ৫ এর ‘গ’ এর বিধান মতে দলের কোন নেতা কর্মীর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনের ক্ষমতা একমাত্র চেয়ারপার্সনের নিকট সংরক্ষিত। প্রাথমিক সদস্যপদ ও পদ-পদবীসহ বহিস্কার করার ক্ষমতা উপজেলা বিএনপি’র নেই। তাই সাইফুল ইসলাম বাদশার বহিস্কারাদেশ গঠনতন্ত্রের পরিপন্থি বিধায় বিধি সম্মত হয়নি।

Please follow and like us: