, || - ||

ছাগলনাইয়ার রিপন দক্ষিণ আফ্রিকায় নিজ দোকান কর্মচারীর হাতে নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

 

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রভিন্সের প্রত্যন্ত অঞ্চলে ব্যবসা বানিজ্য করে গিয়েছিলো তাজুল ইসলাম রিপন (৩০)। গত সাত বছর পূর্ব থেকে তিনি আফ্রিকায় প্রবাসী হিসেবে ব্যবসার কাজ চালিয়ে আসছিলেন। এ বছর বিষয়ে উদ্দেশ্যে তার বাড়ি ফেরার কথা ছিল। সুত্র জানায়, তিনি তার দোকানে কাজের সহযোগীতার জন্য এক মালাওয়ে কর্মচারী রেখেছিলেন। কর্মচারীটি তার দোকানে থাকতো।

গত সোমবার রাতে রিপনের দোকানে পুর্বে চাকুরী করা আরেক মালাওয়ে কর্মচারী দোকানে আসে। রাতে তারা সুযোগ বুঝে দুজন মিলে রিপনকে হত্যা করে নগদ অর্থ, সিগারেট সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

জানাযায়, নিহত তাজুল ইসলাম রিপনের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পুর্বছাগলনাইয়ায়। সে আব্দুল মোমিন মুহুরী বাড়ির আবুল বশরের ২য় পুত্র। তারা দুই, এক বোন।
মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু বাংলাদেশী তার লাশ উদ্বার করেছে। নিহতের লাশ দেশে আনতে চেষ্টা চলছে বলে তার পিতা আবুল বশর জানিয়েছেন।

Please follow and like us: