শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী কাশেম ফেন্সিডিলসহ গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ

সোমবার (১৯ মার্চ) রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন । অভিযানে কথিত বিজিবির এক সোর্সের ঘর থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযানটি পরিচালনা করা হয় ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড মধ্যম মটুয়ার আবু সৈয়দের বাড়িতে। অভিযানের সময় মটুয়া শীর্ষ মাদক ব্যবসায়ী মো: আবুল কাশেম প্রকাশ ফেন্সি কাশেমকে (৫৫) ৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।  সে মৃত আবুল বশরের ছেলে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রণীত মাদক ব্যবসায়ীদের দুটি তালিকাতে নাম র‌য়ে‌ছে এই ফেন্সী কা‌শে‌মের। প্রথম তালিকার ১৭ ক্রমিকে ও দ্বিতীয় তালিকার ২৩ নং ক্রমিকে ফেন্সি কাশেমের অবস্থান। আবুল কাশেমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ইকবালুর রহমান ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: