শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ার শুভপুরে দুঃস্থদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এবং ফেনী-১ নির্বাচনী আসনে বিএনপির  সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনুর সার্বিক সহযোগিতায় ছাগলনাইয়ার শুভপুরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শুভপুর কামাল এন্ড সন্স’র সত্ত্বাধিকারী কামাল উদ্দিনের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২৩ মে) সকালে শুভপুর কামাল এন্ড সন্স ইই ভাটায় ৫ শতাধিক দারিদ্র্য পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ, সিনিয়র যুগ্ন আহবায়ক কপিল উদ্দিন সরকার উপজেলা বিএনপির সদস্য শাহজাহান আজাদ, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম, শুভপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ২ নং ওয়র্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদ খানু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক শাহীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি শহিদ উল্লাহ প্রমুখ।

Please follow and like us: