, || - ||

ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কেন্দ্র কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৪ অক্টোবর) বিকেলে শুভপুর ইউনিয়ন পরিষদে এ কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় উদ্বোধক  হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজাবউল হায়দার চৌধুরী সোহেল।

শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার’র সঞ্চালনায় ও সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ম- সাধারন সম্পাদক ও উপজেলা বিআরডিবির পরিচালক মুজিববুর রহমান মুজিব, ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ও পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু প্রমুখ।

এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us: