, || - ||

ছাগলনাইয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী সহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, বাজারের যানজট, আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগে গ্যাস সংকটে নাগরিক দুর্ভোগ, বালুমাহল সহ বিভিন্ন বিষয়ের সমস্যা নিরসনে করনীয় সম্পর্কে আলোচনা পর্যালোচনা করা হয়।

Please follow and like us: