মঙ্গলবার , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

ছাগলনাইয়া উপজেলা প্রঙ্গনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।বুধবার (৫ ডিসেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাগলনাাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, উপজেলা পল্লি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোঃ রফিক উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আলমগীর মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা ছাইদুল হক উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী নিলু সহ বিভিন্ন স্থান থেকে আগত দুই শতাধীক নারী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস পক্ষ।

 

Please follow and like us: