নজরুল ইসলাম চৌধুরীঃ
“বহু ভাষায় সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা” এ প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা প্রসাশনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ আঙ্গিনা থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী। এসময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, সাবেক ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ ভুইয়া, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আদিল মাহমুদ, ছাগলনাইয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনউপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: