, || - ||

ছাগলনাইয়ায় ইউএনও সাজিয়া তাহেরের উদ্যোগে স্থাপিত হলো দৃষ্টিনন্দন শিশু পার্ক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থিত শিশু পার্কটি নতুন রুপে সাজালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের। ১৯৮৫ সালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে শিশুদের বিনোদনের জন্য এ পার্কটি নির্মিত হলেও কালের বিবর্তনে দিন দিন বিলিন হতে থাকে এ পার্কের অস্তিত্ব। অযত্নে অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ে শিশুদের খেলনা সামগ্রী। পরে এ শিশু পার্কের দক্ষিণে পুকুর পাড়ে নির্মাণ করা হয় একটি সাংস্কৃতিক মঞ্চ। নজরদারি সংকটে শিশু পার্ক ও সাংস্কৃতিক মঞ্চটি বেহাল দশায় রুপ নেয়। এক সময় উপজেলা কমপ্লেক্স শিশু পার্কটি পরিণত হয় গৌচরণ ভূমিতে। এছাড়াও পার্কেটির চার পাশে রাখা হতো ময়লা আবর্জনার স্তূপ। বর্ষায় সামান্য বৃষ্টিতে এ পার্কের ঘাসময় মাঠে জমে থাকতে পানি। অস্তিত্ব বিলিন হয়ে যাওয়া এ শিশু পার্কটিকে নতুন রুপে সাজাতে উদ্যোগ নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেনো এ পার্কটি নতুন রুপে সাজালেন এমন প্রশ্নের জবাবে ইউএনও সাজিয়া তাহের জানান, আমি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব আসার পর এ পার্কটির অতীত ও বর্তমান অবস্থা জানার পর মনে হলো আশপাশের শিশুদের বিনোদনের জন্য অস্তিত্বহীন পার্কটি নতুন করে সাজানো প্রয়োজন। এছাড়াও উপজেলা পরিষদের আশপাশের শিশুদের খেলাধুলা করার মতো নির্দিষ্ট কোন জায়গা নেই তাই এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে যাদের সার্বিক সহযোগিতায় এ শিশু পার্কটি নতুন রুপে সাজানো হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, এ পার্কের সার্বিক উন্নয়ন কাজে আমাকে সর্বাত্বক সহযোগিতা করেছেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি, ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সাউথইস্ট ব্যাংক লিঃ এর সাবেক চেয়ারম্যান শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ, এনসিসি ব্যাংক লিঃ এর সাবেক চেয়ারম্যান শিল্পপতি নুরুন নেওয়াজ সেলিম, দ্বীন গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব গণি আহাম্মদ, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার, সিএনএফ ব্যবসায়ী আরাফিন আজাদ বাদল চৌধুরী।
৭’শ বর্গ ফুট আয়তনের এ পার্কে শিশুদের খেলনার সামগ্রী হিসেবে স্থাপন করা হয়েছে দোলনা ও স্লিপার সহ হরেক রকমের রাইডার। অস্তিত্বহীন সেই সাংস্কৃতিক মঞ্চটি এখন কবিতা মঞ্চে রুপ নিয়েছে।
এছাড়াও পার্কটির সুন্দর্য বৃদ্ধিতে স্থাপন করা হয়েছে ডায়নাসর, হরিণ, উট পাখি, ময়ূরসহ নানা প্রজাতির প্রাণীর প্রতিকৃতি। শিশুদের নিরাপত্তার স্বার্থে পার্কের চারপাশে সীমানা প্রাচীর ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য চারপাশে নির্মাণ করা হয়েছে ড্রেন। শিশু পার্কটি উদ্বোধনের সকল প্রক্রিয়া সম্পন্ন হলেও চলমান লকডাউন পরিস্থিতি শিথিল হলে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ইউএনও সাজিয়া তাহের।  উপজেলা পরিষদ কমপ্লেক্সের শিশু পার্কটি পিনরায় শিশুদের বিনোদনমুখী করাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরকে সাধুবাদ জানান স্থানীয়রা।
Please follow and like us: